মানিক মিয়া এভিনিউয়ে বসছে ‘বর্ষা বিপ্লব’, গাইবেন দেশের শীর্ষ তারকারা
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক আসর ‘বর্ষা বিপ্লবের গান’। বুধবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গান। মুনসুন কালচারাল এলায়েন্সের উদ্যোগে এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যাবে আসিফ আকবর, শিরোনামহীন, আর্টসেল, কুড়েঘর, সেজান, পারসা মাহজাবীন, আর্বোভাইরাস, এভয়েড রাফা এবং আর্ক (হাসান)-কে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, যার সার্বিক ব্যবস্থাপনায় আছেন তাহসিন রিয়াজ।

এই গণ-অভ্যুত্থানের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মানিক মিয়া এভিনিউয়ে বসছে ‘বর্ষা বিপ্লব’, গাইবেন দেশের শীর্ষ তারকারা
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক আসর ‘বর্ষা বিপ্লবের গান’। বুধবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গান। মুনসুন কালচারাল এলায়েন্সের উদ্যোগে এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যাবে আসিফ আকবর, শিরোনামহীন, আর্টসেল, কুড়েঘর, সেজান, পারসা মাহজাবীন, আর্বোভাইরাস, এভয়েড রাফা এবং আর্ক (হাসান)-কে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, যার সার্বিক ব্যবস্থাপনায় আছেন তাহসিন রিয়াজ।

এই গণ-অভ্যুত্থানের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…