মানবপাচার রোধে সহযোগিতা আইওএম ডিডিজির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অভিবাসীদের অধিকার নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অজ্ঞতা ও লোভের কারণে মানুষ মানবপাচারের শিকার হচ্ছে, যা একটি জঘন্য অপরাধ। বাংলাদেশ নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আইওএম প্রধান উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সাথে তাদের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেছেন। তিনি জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত তারা। এছাড়া মানবপাচাররোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার গুরুত্বের ওপরও জোর দেন তিনি।
সম্পর্কিত খবর
বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর হাতে ৩ দিনের আবাসন মেলার যাত্রা…
রাজধানীতে পুলিশের তৎপরতায় একদিনেই আটক ৪১৪, মামলা ৫৯; উদ্ধার পিস্তল-ইয়াবা
শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির সদিচ্ছা জরুরি বললেন শামা ওবায়েদ
৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান নিজের ভ্রমণ…
কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক

আরও পড়ুন

মানবপাচার রোধে সহযোগিতা আইওএম ডিডিজির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অভিবাসীদের অধিকার নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অজ্ঞতা ও লোভের কারণে মানুষ মানবপাচারের শিকার হচ্ছে, যা একটি জঘন্য অপরাধ। বাংলাদেশ নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আইওএম প্রধান উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সাথে তাদের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেছেন। তিনি জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত তারা। এছাড়া মানবপাচাররোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার গুরুত্বের ওপরও জোর দেন তিনি।
সম্পর্কিত খবর
বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর হাতে ৩ দিনের আবাসন…
রাজধানীতে পুলিশের তৎপরতায় একদিনেই আটক ৪১৪, মামলা ৫৯;…
শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির সদিচ্ছা জরুরি বললেন শামা…
৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান…
কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…