সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান
সব ধর্মের মানুষকে নিজ নিজ বিশ্বাস স্বাধীনভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে অবস্থিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। তিনি গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতার কথা স্মরণ করে ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্যও তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
এসময় তিনি সবাইকে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান
সব ধর্মের মানুষকে নিজ নিজ বিশ্বাস স্বাধীনভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে অবস্থিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। তিনি গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতার কথা স্মরণ করে ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্যও তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
এসময় তিনি সবাইকে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…