জলবায়ু সহনশীলতায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর: প্রতিমন্ত্রী টুকু

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৩:৪৮ পিএম
জলবায়ু সহনশীলতায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃতিভিত্তিক সমাধান সবচেয়ে কার্যকরী ও টেকসই পথ। তিনি বলেন, বন ও জলাভূমি সংরক্ষণ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি প্রাণিসম্পদের পশুখাদ্য নিশ্চিত করে এবং মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক এক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ যতটা সফল, উপকূলের ঝুঁকিও ততটাই তীব্র। ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের পাশাপাশি লবণাক্ততা ও উপকূল ভাঙন কোটি মানুষের অর্থনীতি ও জীবিকার ওপর গুরুতর হুমকি সৃষ্টি করছে।

প্রতিমন্ত্রী জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাত জাতীয় অর্থনীতিতে মূল ভূমিকা রাখলেও জলবায়ু ঝুঁকির কারণে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলের লাখ লাখ পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ওপর নির্ভরশীল, যা দুর্যোগের সময় তাদের প্রধান অর্থনৈতিক সম্বল হিসেবে কাজ করে। এই পরিস্থিতিতে উন্নত পরিকল্পনার মাধ্যমে টেকসই ব্যবস্থাপনা জরুরি। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে, যা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...