পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ২:৩৩ পিএম
পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের

পরিবেশ সংরক্ষণ ও দেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় জানান, একটি পরিচ্ছন্ন ও সুন্দর রাষ্ট্র গঠনে প্রতিটি নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। তিনি মনে করেন, যদি সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবেই পরিবেশ রক্ষা করা সম্ভব।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের সবার এই দেশ। তাই নিজ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হতে হবে। তারেক রহমান বলেন, ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারবো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...