ছয় বছরের শিশু তাসফিয়াকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ট্রাফিক পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকালে রাস্তার পাশে কান্না করা ওই শিশুটিকে দেখতে পায় পুলিশ। পরে তারা তৎপরতা চালিয়ে তার পরিবারের সন্ধান পায় এবং মায়ের কোলে ফিরিয়ে দেন।
জানা গেছে, ইসিবি চত্বরে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট নাজমুল ইসলাম ও কনস্টেবল আরিফ সকাল ১০টার দিকে দেখতে পান, একটি শিশু রাস্তায় একলা ঘুরে বেড়াচ্ছে ও কান্নাকাটি করছে। দায়িত্বশীল পুলিশ সদস্যরা ওই শিশুটিকে নিরাপদে পুলিশ বক্সে নিয়ে যান এবং তার নাম জানতে চান। শিশুটি নিজের নাম তাসফিয়া জান্নাত (৬) বলতে পারলেও বাসার ঠিকানা বা অভিভাবকের পরিচয় দিতে পারেনি।
এরপর পুলিশ সদস্যরা শিশুটির স্বজনদের সন্ধানে এলাকাজুড়ে তথ্য অনুসন্ধান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির মা খবর পেয়ে ইসিবি চত্বরের পুলিশ বক্সে ছুটে আসেন। নিরাপদে মেয়েকে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশ। এ সময় মেয়েকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ওই মা।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে প্রতারক, কসবায়…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে

আরও পড়ুন

ছয় বছরের শিশু তাসফিয়াকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ট্রাফিক পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকালে রাস্তার পাশে কান্না করা ওই শিশুটিকে দেখতে পায় পুলিশ। পরে তারা তৎপরতা চালিয়ে তার পরিবারের সন্ধান পায় এবং মায়ের কোলে ফিরিয়ে দেন।
জানা গেছে, ইসিবি চত্বরে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট নাজমুল ইসলাম ও কনস্টেবল আরিফ সকাল ১০টার দিকে দেখতে পান, একটি শিশু রাস্তায় একলা ঘুরে বেড়াচ্ছে ও কান্নাকাটি করছে। দায়িত্বশীল পুলিশ সদস্যরা ওই শিশুটিকে নিরাপদে পুলিশ বক্সে নিয়ে যান এবং তার নাম জানতে চান। শিশুটি নিজের নাম তাসফিয়া জান্নাত (৬) বলতে পারলেও বাসার ঠিকানা বা অভিভাবকের পরিচয় দিতে পারেনি।
এরপর পুলিশ সদস্যরা শিশুটির স্বজনদের সন্ধানে এলাকাজুড়ে তথ্য অনুসন্ধান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির মা খবর পেয়ে ইসিবি চত্বরের পুলিশ বক্সে ছুটে আসেন। নিরাপদে মেয়েকে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশ। এ সময় মেয়েকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ওই মা।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয়…
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…