জেলা পরিষদ প্রধানদের প্রোটোকল নিশ্চিতে সরকারের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৩:২১ পিএম
জেলা পরিষদ প্রধানদের প্রোটোকল নিশ্চিতে সরকারের নির্দেশ

রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি প্রোটোকলে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার নির্দেশ জারি করেছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ৩০ জুলাই জারি করা এই চিঠিতে বলা হয়েছে, জাতীয় দিবস বা সরকারি কোনো অনুষ্ঠানে আসন বিন্যাস, আমন্ত্রণপত্রে নামের ক্রম এবং অন্যান্য প্রোটোকল ঠিক করতে হবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬’ (সংশোধিত ২০২০) অনুযায়ী। জেলা পরিষদ প্রধানদের প্রাপ্য সম্মান ও স্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছেন, তারা যেন এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচিতে জেলা পরিষদের প্রধানদের অবমূল্যন রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...