বসুন্ধরার ভাড়া বাড়িতে চীনাদের প্রতারণা চক্র, মাসে ২৫০ কোটি টাকা পাচার
অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে মাসে দুই থেকে আড়াইশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে এই অভিযানে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার একটি ছয় তলা ভবনে অভিযান চালায় সাইবার ক্রাইম ইউনিট। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির একতলায় বাংলাদেশি নারী ঝর্না চাকমা জিয়ানা ভাড়া থাকলেও বাকি পাঁচটি তলা তিনি চীনা নাগরিকদের ভাড়া দিয়েছিলেন। ওই ফ্ল্যাটগুলোতে তারা হোটেলের মতো আবাসিক সুবিধা নিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন, প্রায় ছয় হাজার সিম কার্ড, ২০টি গেটওয়ে মেশিন ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই লাখ নয় হাজার সাতশত টাকা নগদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০), শে ই রান (৪২) এবং ঝর্না চাকমা জিয়ানা (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি প্রতি মাসে অন্তত ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচার করছিল।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভায় বাতিল হলো অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ
এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার নিরাপত্তায় জোর
বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিভাগের
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার ভারতীয় হাইকমিশনারের
গণপূর্তের ২৫৪ প্রকৌশলীর বদলি হলো লটারির মাধ্যমে
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট

আরও পড়ুন

বসুন্ধরার ভাড়া বাড়িতে চীনাদের প্রতারণা চক্র, মাসে ২৫০ কোটি টাকা পাচার
অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে মাসে দুই থেকে আড়াইশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে এই অভিযানে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার একটি ছয় তলা ভবনে অভিযান চালায় সাইবার ক্রাইম ইউনিট। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির একতলায় বাংলাদেশি নারী ঝর্না চাকমা জিয়ানা ভাড়া থাকলেও বাকি পাঁচটি তলা তিনি চীনা নাগরিকদের ভাড়া দিয়েছিলেন। ওই ফ্ল্যাটগুলোতে তারা হোটেলের মতো আবাসিক সুবিধা নিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন, প্রায় ছয় হাজার সিম কার্ড, ২০টি গেটওয়ে মেশিন ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই লাখ নয় হাজার সাতশত টাকা নগদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০), শে ই রান (৪২) এবং ঝর্না চাকমা জিয়ানা (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি প্রতি মাসে অন্তত ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচার করছিল।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভায় বাতিল হলো অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য…
এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার নিরাপত্তায়…
বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি…