এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার নিরাপত্তায় জোর
পুলিশ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাইলে পামারট্রির নেতৃত্বাধীন দুই সদস্যের এফবিআই প্রতিনিধি দলটি সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম ও আর্থিক অপরাধ মোকাবিলায় কারিগরি সহায়তার আশ্বাস দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের তদারকি এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিষয়েও দুই পক্ষের মধ্যে ফোকাস গ্রুপ আলোচনা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির এফবিআইয়ের সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট ও সিটিটিসির মতো ইউনিটগুলোর সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় গুজব ও প্রতারণা রোধে এফবিআইয়ের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও এসময় তুলে ধরেন।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার নিরাপত্তায় জোর
পুলিশ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাইলে পামারট্রির নেতৃত্বাধীন দুই সদস্যের এফবিআই প্রতিনিধি দলটি সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম ও আর্থিক অপরাধ মোকাবিলায় কারিগরি সহায়তার আশ্বাস দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের তদারকি এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিষয়েও দুই পক্ষের মধ্যে ফোকাস গ্রুপ আলোচনা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির এফবিআইয়ের সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট ও সিটিটিসির মতো ইউনিটগুলোর সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় গুজব ও প্রতারণা রোধে এফবিআইয়ের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও এসময় তুলে ধরেন।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…