হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তার অংশ: ডিবি
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। এ প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে নেই। তিনি বলেন, এটি কোনো বিশেষ সতর্কতা নয়, বরং নিরাপত্তা বজায় রাখতে সাধারণ রিমাইন্ডার বা নির্দেশনা মাত্র।
রোববার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধার ও গুজবের ঘটনায় ফিল্ডে থাকা পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার জন্যই এমন বার্তা দেওয়া হয়েছে। এটি আগেও দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশনা দেওয়া হবে।
মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান তদন্ত সিটিটিসির হাতে থাকলেও ডিবি ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। দোষীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে, তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
সম্পর্কিত খবর
বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিভাগের
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার ভারতীয় হাইকমিশনারের
গণপূর্তের ২৫৪ প্রকৌশলীর বদলি হলো লটারির মাধ্যমে
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরও পড়ুন

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি…