তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সুন্দর ও শুদ্ধ ভাষায় লেখার গুরুত্ব তুলে ধরেন।
সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, রচনা লিখতে হলে শুধুমাত্র কঠিন শব্দ বা জটিল বাক্য ব্যবহার করা প্রয়োজন নেই, বরং সহজ ও সাবলীল ভাষায় চিন্তাভাবনার প্রকাশ ঘটানো জরুরি। তিনি শিক্ষার্থীদের প্রতিভাবান হওয়ার পাশাপাশি নৈতিকভাবে সুদৃঢ় মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ, সবুজের স্বপ্ন দেখাচ্ছেন রকিবুল
মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের নির্দেশ
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা

আরও পড়ুন

তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সুন্দর ও শুদ্ধ ভাষায় লেখার গুরুত্ব তুলে ধরেন।
সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, রচনা লিখতে হলে শুধুমাত্র কঠিন শব্দ বা জটিল বাক্য ব্যবহার করা প্রয়োজন নেই, বরং সহজ ও সাবলীল ভাষায় চিন্তাভাবনার প্রকাশ ঘটানো জরুরি। তিনি শিক্ষার্থীদের প্রতিভাবান হওয়ার পাশাপাশি নৈতিকভাবে সুদৃঢ় মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ, সবুজের স্বপ্ন দেখাচ্ছেন রকিবুল
মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে…
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা…
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের…
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী…