তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতায় ট্রাম্পের দূতের প্রশংসা

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৫:৫৭ পিএম
তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতায় ট্রাম্পের দূতের প্রশংসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের দৃষ্টিতেও ধরা পড়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, ঢাকায় সফরের অভিজ্ঞতা এবং তারেক রহমানের নেতৃত্বের ওপর ভিত্তি করে ওয়াশিংটনের পক্ষ থেকে এই ইতিবাচক মন্তব্য করা হচ্ছে।

মার্কিন দূত জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র সরকার দেশটির জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে। এটি মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বড় সংকেত বহন করে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য নিরাপদ ও প্রস্তুত। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। কক্সবাজারের ক্যাম্প পরিদর্শন করে অভাবনীয় সহায়তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সহযোগিতায় পুনরায় পরীক্ষামূলক কার্যক্রম চালু করার বিষয়েও দুই পক্ষ আলোচনা করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...