চট্টগ্রামে বিদেশি পিস্তল ও ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় এই অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম মো. সোহেল (৩১)।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে ডিবির টিম-৩ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়দার মিল মোড় এলাকা থেকে সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ভাড়া করা বাসায় অবৈধ অস্ত্র ও মাদক মজুদ রাখার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যমতে মিয়াখান নগরের জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশির একপর্যায়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা একটি আইফোনের বক্সের ভেতর ৬০০ পিস ইয়াবা এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। উদ্ধার করা সব আলামত বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় এই অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম মো. সোহেল (৩১)।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে ডিবির টিম-৩ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়দার মিল মোড় এলাকা থেকে সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ভাড়া করা বাসায় অবৈধ অস্ত্র ও মাদক মজুদ রাখার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যমতে মিয়াখান নগরের জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশির একপর্যায়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা একটি আইফোনের বক্সের ভেতর ৬০০ পিস ইয়াবা এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। উদ্ধার করা সব আলামত বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…