মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেছে যে, ওই বস্তুগুলোতে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না।
বিস্তারিত বিষয়টি নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সকালে মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় পরিত্যক্ত সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। মিরপুর-১০ স্টেশনে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষা করলে তার ভেতরে একটি কৌটার মতো আকৃতি দেখা যায়। পরবর্তীতে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করা হলে সেটি জর্দা ও পানের কৌটা হিসেবে শনাক্ত হয়।

অন্যদিকে, ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা নিয়েও বোমা সন্দেহ তৈরি হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানেও হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে বস্তাটি পরীক্ষা করে কোনো বিপদ না থাকার বিষয়টি নিশ্চিত করে। ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে তারা সর্বদা সজাগ রয়েছে এবং এমন ঘটনায় আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেছে যে, ওই বস্তুগুলোতে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না।
বিস্তারিত বিষয়টি নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সকালে মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় পরিত্যক্ত সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। মিরপুর-১০ স্টেশনে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষা করলে তার ভেতরে একটি কৌটার মতো আকৃতি দেখা যায়। পরবর্তীতে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করা হলে সেটি জর্দা ও পানের কৌটা হিসেবে শনাক্ত হয়।

অন্যদিকে, ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা নিয়েও বোমা সন্দেহ তৈরি হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানেও হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে বস্তাটি পরীক্ষা করে কোনো বিপদ না থাকার বিষয়টি নিশ্চিত করে। ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে তারা সর্বদা সজাগ রয়েছে এবং এমন ঘটনায় আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…