বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৭:৩২ পিএম
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা

আগারগাঁওয়ের মেলার মাঠে চলছে জাতীয় বৃক্ষমেলা ২০২৬। এর এক কোণে গ্রাম বাংলার আমেজে তৈরি করা হয়েছে একটি ‘বনকুটির’। মেলার এই আয়োজনে ঢুঁ মারলে শহরের ব্যস্ততা ও কংক্রিটের জঙ্গল ভুলে কিছুক্ষণের জন্য গ্রামের বাড়ির উঠানে ফিরে যাওয়ার অনুভূতি হবে আপনার। ‘গার্ডেনিং বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রকিবুল আমিন এই আয়োজনটি সাজিয়েছেন। বনকুটির ঘরের ছাদ, বারান্দা বা দেয়ালে প্রকৃতির সবুজ স্পর্শ পৌঁছে দিতেই তার এই অদম্য চেষ্টা।

এই সবুজ উদ্যোক্তা সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’ লাভ করেছেন। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় এই স্বীকৃতি অর্জন করেন তিনি। কুষ্টিয়ায় প্রকৃতির মাঝে বেড়ে ওঠা রকিবুলের শৈশব কেটেছে গাছপালা ও ফুলের বাগানে ঘেরা। পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই বাড়ির আঙিনায় গোলাপের বাগান তৈরি করে তিনি এলাকায় পরিচিতি পান। সেই শখ পরবর্তীতে তার জীবনের ব্রতে পরিণত হয়।

২০০১ সালে উচ্চশিক্ষার জন্য ঢাকা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হতে আসেন তিনি। রাজধানীতে এসে কংক্রিটের দেয়াল ও উঁচু ভবনের চাপে প্রকৃতির অস্তিত্ব সংকটের বিষয়টি তাকে ভাবায়। শহরের শিশুরা মাটির স্পর্শ পায় না, এই শূন্যতা তাকে নড়িয়ে দেয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, শহরের বাসিন্দাদের ঘরের কোণে প্রকৃতি ফিরিয়ে দিয়ে ঢাকাকে সবুজ করার স্বপ্ন দেখবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...