সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। শনিবার (১ আগস্ট) তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চার মাসেরও কম সময়ে সরকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বসেছে। বর্তমান সমস্যাগুলো সরকার ও ব্যবসায়ী উভয়েই সমানভাবে অনুধাবন করছেন। তিনি জানান, আগের বৈঠকে উত্থাপিত অনেক সমস্যারই ইতিমধ্যে সমাধান হয়েছে এবং সেক্টরভিত্তিক বাধা অতিক্রমে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।
সমস্যা সমাধানে আন্তরিকতার কথা জানিয়ে সরকারপ্রধান ঘোষণা দেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবে সরকার। তিনি বলেন, অধিক পরিমাণে আলোচনার মাধ্যমেই মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা
তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের নির্দেশ
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১৬ জন
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনার বর্ধিত রূপ: তথ্যমন্ত্রী

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। শনিবার (১ আগস্ট) তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চার মাসেরও কম সময়ে সরকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বসেছে। বর্তমান সমস্যাগুলো সরকার ও ব্যবসায়ী উভয়েই সমানভাবে অনুধাবন করছেন। তিনি জানান, আগের বৈঠকে উত্থাপিত অনেক সমস্যারই ইতিমধ্যে সমাধান হয়েছে এবং সেক্টরভিত্তিক বাধা অতিক্রমে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।
সমস্যা সমাধানে আন্তরিকতার কথা জানিয়ে সরকারপ্রধান ঘোষণা দেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবে সরকার। তিনি বলেন, অধিক পরিমাণে আলোচনার মাধ্যমেই মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে…
তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের…
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী…