চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড: আতঙ্কে এলাকাবাসী, দমনে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত বিবরণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পর্কিত খবর
ডাকাতি ও পুলিশ হামলার আসামি বখতিয়ার গ্রেফতার বোয়ালখালীতে
হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী
তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস মানুষের
আদালতের নির্দেশে আবারও জামিনে মুক্ত হচ্ছেন টেম্পু ইসমাইল
হাইকোর্টের নির্দেশে শোন অ্যারেস্ট প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন টেম্পু ইসমাইল
তৃতীয় টার্মিনালের আগেই বহর বাড়াচ্ছে দেশি এয়ারলাইন্স, কমবে ভাড়া

আরও পড়ুন

চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড: আতঙ্কে এলাকাবাসী, দমনে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত বিবরণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পর্কিত খবর
ডাকাতি ও পুলিশ হামলার আসামি বখতিয়ার গ্রেফতার বোয়ালখালীতে
হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন…
তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস…
আদালতের নির্দেশে আবারও জামিনে মুক্ত হচ্ছেন টেম্পু ইসমাইল
হাইকোর্টের নির্দেশে শোন অ্যারেস্ট প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন টেম্পু…
তৃতীয় টার্মিনালের আগেই বহর বাড়াচ্ছে দেশি এয়ারলাইন্স, কমবে…