পরিবাগের ঘটনা নিয়ে মুখ খুললেন এবি জুবায়ের, দাবি ষড়যন্ত্রের শিকার

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৯:১৯ এএম
পরিবাগের ঘটনা নিয়ে মুখ খুললেন এবি জুবায়ের, দাবি ষড়যন্ত্রের শিকার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, পরিবাগ এলাকায় সংবাদ সংগ্রহের সময় তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হতে হয়েছে তাকে ও তার সঙ্গীকে।

এবি জুবায়ের জানান, সাংবাদিক বন্ধু সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরিবাগ ব্রিজ এলাকায় পতিতাবৃত্তির খবর সংগ্রহের উদ্দেশ্যে যান এবং তিনিও তার সঙ্গে ছিলেন। ওই সময় তারা স্থানীয় শাহবাগ থানা পুলিশকে বিষয়টি আগেই অবহিত করেছিলেন। ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক বন্ধু যখন ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে যান, তখন তারা উত্তেজিত হয়ে ওঠে এবং ইঙ্গিত ও অশ্লীল ভাষায় কথা বলে তাদের ভিডিও ধারণ শুরু করে। এমনকি সাংবাদিকের গায়েও হাত তোলে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাকসু নেতা অভিযোগ করেন, পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ওই ঘটনার একটি অংশ কেটে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ওই ভিডিওটি ভুল ও বিভ্রান্তিমূলক। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...