আদালতের নির্দেশে আবারও জামিনে মুক্ত হচ্ছেন টেম্পু ইসমাইল
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং তার বিরুদ্ধে দেখানো ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহারের আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন। তবে ওই আদেশ থাকা সত্ত্বেও পরবর্তীতে তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এটি হাইকোর্টের নির্দেশনার পরিপন্থি বলে জানিয়ে আইনজীবীরা কারামুক্তির আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই শোন অ্যারেস্ট প্রত্যাহার করে তার মুক্তির আদেশ দেন।
পুলিশের নথি অনুযায়ী, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ৩০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছেন। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরও বারবার জামিনে মুক্ত হয়ে অপরাধ জগতে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে।
সম্পর্কিত খবর
বাঘের অস্তিত্ব সংকটে, সমন্বিত উদ্যোগের ডাক প্রতিমন্ত্রীর
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
ডাকাতি ও পুলিশ হামলার আসামি বখতিয়ার গ্রেফতার বোয়ালখালীতে
হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী
তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস মানুষের
হাইকোর্টের নির্দেশে শোন অ্যারেস্ট প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন টেম্পু ইসমাইল

আরও পড়ুন

আদালতের নির্দেশে আবারও জামিনে মুক্ত হচ্ছেন টেম্পু ইসমাইল
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং তার বিরুদ্ধে দেখানো ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহারের আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন। তবে ওই আদেশ থাকা সত্ত্বেও পরবর্তীতে তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এটি হাইকোর্টের নির্দেশনার পরিপন্থি বলে জানিয়ে আইনজীবীরা কারামুক্তির আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই শোন অ্যারেস্ট প্রত্যাহার করে তার মুক্তির আদেশ দেন।
পুলিশের নথি অনুযায়ী, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ৩০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছেন। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরও বারবার জামিনে মুক্ত হয়ে অপরাধ জগতে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে।
সম্পর্কিত খবর
বাঘের অস্তিত্ব সংকটে, সমন্বিত উদ্যোগের ডাক প্রতিমন্ত্রীর
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
ডাকাতি ও পুলিশ হামলার আসামি বখতিয়ার গ্রেফতার বোয়ালখালীতে
হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন…
তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস…
হাইকোর্টের নির্দেশে শোন অ্যারেস্ট প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন টেম্পু…