তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস মানুষের
পটুয়াখালীর দশমিনায় সাব-রেজিস্ট্রারের অভাবে জমি রেজিস্ট্রেশন নিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। একজন সাব-রেজিস্ট্রারের অধীনে তিনটি উপজেলা থাকায় দশমিনা সাব-রেজিস্ট্রি অফিসে সপ্তাহে মাত্র একদিন (মঙ্গলবার) দলিল সম্পাদন করা হয়। ফলে জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
ঢাকায় কর্মরত মো. শাহরিয়ার মৃধা তার গ্রামের বাড়ির সংলগ্ন ৮ শতাংশ জমি কেনার উদ্দেশ্যে ছুটি নিয়ে দশমিনা যান। নির্ধারিত মঙ্গলবার দলিল লিখতে এসে তিনি দাখিলার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলে সাব-রেজিস্ট্রার অফিস ত্যাগ করলে তার দলিল সম্পন্ন হয়নি। একদিনে অতিরিক্ত চাপের কারণে দলিল লেখকরাও সঠিক সময়ে কাজ শেষ করতে পারেননি বলে জানা গেছে।
প্রাইভেট চাকরির কারণে ছুটি পাওয়া কঠিন জানিয়ে শাহরিয়ার মৃধা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এক সপ্তাহ পর আবার ছুটি পাওয়া নিশ্চিত নয়। দশমিনার নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত একজন পূর্ণাঙ্গ সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

তিন উপজেলার দায়িত্বে একজন, সপ্তাহে একদিনই দলিল, নাভিশ্বাস মানুষের
পটুয়াখালীর দশমিনায় সাব-রেজিস্ট্রারের অভাবে জমি রেজিস্ট্রেশন নিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। একজন সাব-রেজিস্ট্রারের অধীনে তিনটি উপজেলা থাকায় দশমিনা সাব-রেজিস্ট্রি অফিসে সপ্তাহে মাত্র একদিন (মঙ্গলবার) দলিল সম্পাদন করা হয়। ফলে জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
ঢাকায় কর্মরত মো. শাহরিয়ার মৃধা তার গ্রামের বাড়ির সংলগ্ন ৮ শতাংশ জমি কেনার উদ্দেশ্যে ছুটি নিয়ে দশমিনা যান। নির্ধারিত মঙ্গলবার দলিল লিখতে এসে তিনি দাখিলার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলে সাব-রেজিস্ট্রার অফিস ত্যাগ করলে তার দলিল সম্পন্ন হয়নি। একদিনে অতিরিক্ত চাপের কারণে দলিল লেখকরাও সঠিক সময়ে কাজ শেষ করতে পারেননি বলে জানা গেছে।
প্রাইভেট চাকরির কারণে ছুটি পাওয়া কঠিন জানিয়ে শাহরিয়ার মৃধা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এক সপ্তাহ পর আবার ছুটি পাওয়া নিশ্চিত নয়। দশমিনার নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত একজন পূর্ণাঙ্গ সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…