হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী এস এম শহিদুল্লাহ রনি জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই হামলাকারী প্রথমে ইট ছুড়ে মারে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির হেডলাইট নিভিয়ে দেন। এরপরই দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে একে একে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি ধারণা করছেন, পূর্ববর্তী কোনো বিরোধের জের ধরেই এই পরিকল্পিত হামলা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী মডেল থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাউজান থানার একটি গোষ্ঠীর সাথে রনির বিরোধের জেরে এই হামলা হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্রুত জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
ইউরোপে বাংলাদেশি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি: স্পিকার
সৌদির তাইফে হুথি ড্রোনের ধ্বংসাবশেষে ইয়েমেনি নাগরিক নিহত
শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন
সুইমিংপুলে গভীর পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়মের মৃত্যু
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রেমের টানাপোড়েনে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, হাজারীবাগে মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র…