পরীবাগে হিজড়াদের সঙ্গে ভিডিও: বিস্ফোরক তথ্য দিলেন এবি জুবায়ের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৫:১৯ এএম
পরীবাগে হিজড়াদের সঙ্গে ভিডিও: বিস্ফোরক তথ্য দিলেন এবি জুবায়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুলেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক লম্বা স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, পরীবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তির সঙ্গে তার উপস্থিতি ছিল সাংবাদিকতার স্বার্থে এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ অবহিতিতে। ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে তার চরিত্রহননের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জুবায়ের তার পোস্টে বিস্তারিত জানিয়েছেন, সাংবাদিক বন্ধু সিফাতুল্লাহ তাসনিম পরীবাগ ব্রিজ এলাকায় পতিতাবৃত্তির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে সঙ্গ দিতে যান তিনি। তারা যাওয়ার আগেই শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। সংবাদ সংগ্রহের সময় ওই ব্যক্তিরা আগ্রাসী হয়ে ওঠেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি ও বাজে মন্তব্য করে সাংবাদিকের দিকে তেড়ে আসেন। এমনকি সাংবাদিক বন্ধুর গায়ে হাত তোলার অভিযোগও এনেছেন এই ডাকসু নেতা। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষোটির মীমাংসা করেন।

এবি জুবায়ের অভিযোগ করেন, সম্পূর্ণ ঘটনাটি পুলিশের উপস্থিতিতে ঘটলেও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি সাজানো ভিডিও। এর মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা চলছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...