চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন চালক দবির
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোড মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারী রতন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রী জান্নাতুল তাকে বাসায় নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সোয়া ৮টার দিকে আবার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার অষ্ট মিনসা গ্রামের বাসিন্দা দবির চার কন্যা সন্তানের জনক। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন চালক দবির
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোড মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারী রতন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রী জান্নাতুল তাকে বাসায় নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সোয়া ৮টার দিকে আবার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার অষ্ট মিনসা গ্রামের বাসিন্দা দবির চার কন্যা সন্তানের জনক। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…