গুরুতর অসুস্থতায় রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন
গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থতা জানিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে পাঁচ ধরণের জটিল রোগে ভুগার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি। এসব রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান বলেও জানিয়েছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন তার জন্য সম্ভব হচ্ছিল না এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন গত বছরের ৫ আগস্টের পর সৃষ্ট সাংবিধানিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথ সুগম করেছিলেন।
জাতীয় সংসদ নির্বাচন পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সম্পর্কিত খবর
চকরিয়া-পেকুয়ার বন্যাদুর্গতদের পাশে পটিয়া আল জামিয়া মাদরাসা
পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
বৈশ্বিক সংকট মোকাবিলায় আসিয়ান ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে…
সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারগামী সাড়ে ১৪ লাখ টাকার মাল জব্দ, আটক…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের তিন বাংলাদেশির মৃত্যু
রাষ্ট্রপতির পদত্যাগের পর বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের ভিড়

আরও পড়ুন

গুরুতর অসুস্থতায় রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন
গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থতা জানিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে পাঁচ ধরণের জটিল রোগে ভুগার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি। এসব রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান বলেও জানিয়েছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন তার জন্য সম্ভব হচ্ছিল না এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন গত বছরের ৫ আগস্টের পর সৃষ্ট সাংবিধানিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথ সুগম করেছিলেন।
সম্পর্কিত খবর
চকরিয়া-পেকুয়ার বন্যাদুর্গতদের পাশে পটিয়া আল জামিয়া মাদরাসা
পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
বৈশ্বিক সংকট মোকাবিলায় আসিয়ান ও অন্যান্য দেশের সঙ্গে…
সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারগামী সাড়ে ১৪ লাখ টাকার মাল…