চকরিয়া-পেকুয়ার বন্যাদুর্গতদের পাশে পটিয়া আল জামিয়া মাদরাসা
চকরিয়া ও পেকুয়ার বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। শুক্রবার (২৪ জুলাই) এই মানবিক কার্যক্রমের মাধ্যমে উপজেলা দুইটির প্রায় ৫০০ দুর্গত পরিবারের হাতে খাদ্য ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদীর নেতৃত্বে চকরিয়ার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, ডেঙ্গাকাটা, পহরচাঁদা ও পাহাড়তলী এবং পেকুয়ার টইটং, পেকুয়া পৌরসভা ও দক্ষিণ মেহেরনামা এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আলু ও অন্যান্য শুকনো খাবার। এছাড়া কিছু পরিবারকে নগদ অর্থও দেওয়া হয়। স্থানীয় মাদরাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা এই কাজে সহযোগিতা করেন।
এর আগে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারও পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে এই মাদরাসা। মুফতি একরাম হোসাইন অদুদী বলেন, ইসলামে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের এই ত্রাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

চকরিয়া-পেকুয়ার বন্যাদুর্গতদের পাশে পটিয়া আল জামিয়া মাদরাসা
চকরিয়া ও পেকুয়ার বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। শুক্রবার (২৪ জুলাই) এই মানবিক কার্যক্রমের মাধ্যমে উপজেলা দুইটির প্রায় ৫০০ দুর্গত পরিবারের হাতে খাদ্য ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদীর নেতৃত্বে চকরিয়ার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, ডেঙ্গাকাটা, পহরচাঁদা ও পাহাড়তলী এবং পেকুয়ার টইটং, পেকুয়া পৌরসভা ও দক্ষিণ মেহেরনামা এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আলু ও অন্যান্য শুকনো খাবার। এছাড়া কিছু পরিবারকে নগদ অর্থও দেওয়া হয়। স্থানীয় মাদরাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা এই কাজে সহযোগিতা করেন।
এর আগে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারও পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে এই মাদরাসা। মুফতি একরাম হোসাইন অদুদী বলেন, ইসলামে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের এই ত্রাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…