বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট আটক, ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ মৎস্য আহরণের দায়ে একটি ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি সামুদ্রিক মাছ এবং সাতটি ট্রলিং জাল উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে ছয়জন জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালীর শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে মৎস্য বিভাগের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে সরঞ্জাম অপসারণ করে অবৈধ জালগুলো ধ্বংস করে দেওয়া হয়।
আটককৃতদের মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা ৫ হাজার ১৯০ কেজি মাছ নিলামে বিক্রি করে আরও ৩ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়। সর্বমোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকার ভিত্তিতে বোট ও জেলেদের মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট আটক, ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ মৎস্য আহরণের দায়ে একটি ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি সামুদ্রিক মাছ এবং সাতটি ট্রলিং জাল উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে ছয়জন জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালীর শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে মৎস্য বিভাগের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে সরঞ্জাম অপসারণ করে অবৈধ জালগুলো ধ্বংস করে দেওয়া হয়।
আটককৃতদের মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা ৫ হাজার ১৯০ কেজি মাছ নিলামে বিক্রি করে আরও ৩ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়। সর্বমোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকার ভিত্তিতে বোট ও জেলেদের মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…