মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ১১:৩৯ পিএম
মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের অদূরে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে কমপক্ষে দুটি বস্তু নিষ্ক্রিয় করেছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দও শোনা যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, সন্ধ্যা ৭টার পর গোপন সংবাদের ভিত্তিতে তারা স্টেশনের নিচে যান। সেখানে একটি ফেলে রাখা ছাতার ভেতরে ওই বস্তুগুলো লুকানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বস্তুগুলোর ভেতরে ডেটোনেটর এবং শক্তিশালী বিস্ফোরক ছিল। খবর পেয়ে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিটিটিসির সদস্যরা এলাকা থেকে আলামত সংগ্রহ করছেন। অতিরিক্ত কোনো বস্তু আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...