সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের তিন বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৩ জুলাই বিকেলে রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫) নিহত হন।
এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের তিন বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৩ জুলাই বিকেলে রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫) নিহত হন।
এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…