পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোরে শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আসিফকে আটক করা হয়। আসিফ ওই এলাকার আবু তাহেরের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছিলেন। পিবিআই তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আসিফকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইনের হাত এড়িয়ে চলছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোরে শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আসিফকে আটক করা হয়। আসিফ ওই এলাকার আবু তাহেরের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছিলেন। পিবিআই তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আসিফকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইনের হাত এড়িয়ে চলছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…