রাষ্ট্রপতির পদত্যাগের পর দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ১১:০৫ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগের পর দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর, বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করে জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব পালন করবেন।

স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী আজ বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা তিনি গ্রহণ করেছেন। এরপরই ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ উদ্দিন বলেন, মো. সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হওয়ার পরও স্বাস্থ্যের অবনতি ঘটে। সম্প্রতি পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ ধরা পড়ে, যার কারণে তিনি প্রায়ই অচেতন হয়ে পড়তেন। শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অসমর্থতার কারণেই রাষ্ট্রপতি দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পদত্যাগ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...