বাঁশখালীতে বিশ্বকাপ নিয়ে ঝগড়া, প্রতিবাদকারী মা-মেয়েসহ আহত ৩
চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপ ফাইনালের ফলাফল নিয়ে বিরোধের জেরে প্রতিবাদকারী এক নারী, তার মেয়ে ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) বাঁশখালী থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকায় আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল খেলা নিয়ে তরুণ মোহাম্মদ রাকিবের সঙ্গে কিশোর গ্যাং নেতা খ্যাত মোহাম্মদ মোরশেদের বাকবিতণ্ডা হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে সকালে মোরশেদ দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালান। রাকিবকে বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী আয়েশা বেগমকে দা দিয়ে কোপ দেন হামলাকারীরা।
আয়েশা বেগমের চিৎকারে তার মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী আজিম উদ্দিন এগিয়ে এলে তাদেরও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপস্থিত জনতাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় আসামিরা। এ ঘটনায় আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে মোরশেদ (২৮), ছৈয়দ (২১), রাসেল (২২), রাকিব (১৯), ইসহাক (১৯) ও ওসমানকে (২২) আসামি করে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় গৃহবধূর ঘরে মিলল ইয়াবা ও তিন লাখ টাকা, আটক…
জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রামে প্রার্থনা
সাভারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শঙ্কাজনক অবস্থায় দগ্ধ স্বামী-স্ত্রী
বাকলিয়ায় বাড়িতে অভিযান, তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবা…
উত্তরখানে নিজ গাড়ি উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের
শাহজালালে মোবাইল চুরি, আনসার সদস্যের তৎপরতায় চোর আটক

আরও পড়ুন

বাঁশখালীতে বিশ্বকাপ নিয়ে ঝগড়া, প্রতিবাদকারী মা-মেয়েসহ আহত ৩
চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপ ফাইনালের ফলাফল নিয়ে বিরোধের জেরে প্রতিবাদকারী এক নারী, তার মেয়ে ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) বাঁশখালী থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকায় আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল খেলা নিয়ে তরুণ মোহাম্মদ রাকিবের সঙ্গে কিশোর গ্যাং নেতা খ্যাত মোহাম্মদ মোরশেদের বাকবিতণ্ডা হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে সকালে মোরশেদ দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালান। রাকিবকে বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী আয়েশা বেগমকে দা দিয়ে কোপ দেন হামলাকারীরা।
আয়েশা বেগমের চিৎকারে তার মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী আজিম উদ্দিন এগিয়ে এলে তাদেরও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপস্থিত জনতাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় আসামিরা। এ ঘটনায় আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে মোরশেদ (২৮), ছৈয়দ (২১), রাসেল (২২), রাকিব (১৯), ইসহাক (১৯) ও ওসমানকে (২২) আসামি করে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় গৃহবধূর ঘরে মিলল ইয়াবা ও তিন লাখ…
জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রামে প্রার্থনা
সাভারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শঙ্কাজনক অবস্থায় দগ্ধ স্বামী-স্ত্রী
বাকলিয়ায় বাড়িতে অভিযান, তিন লাখ টাকা ও ৪০…