শাহজালাল বিমানবন্দরে আনসারের হাতে ফোন চোর আটক, উদ্ধার মোবাইল

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ৯:২৬ এএম
শাহজালাল বিমানবন্দরে আনসারের হাতে ফোন চোর আটক, উদ্ধার মোবাইল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত তৎপরতার মাধ্যমে এক মোবাইল ফোন চোরকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ওই সময় এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করতে গেলে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন এবং এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর আটক হওয়া ওই ব্যক্তিকে উদ্ধারকৃত মোবাইলসহ বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...