রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ১১:৫৫ এএম
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, উত্তরায় ৫৬ জন এবং মতিঝিল বিভাগে ৫৪ জন গ্রেফতার হন। এছাড়া ওয়ারী, রমনা, লালবাগ ও গুলশান বিভাগ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আটক হয়েছেন। গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিটিটিসির যৌথ অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ছাতার বাট, ব্যাটারির অংশ, বিয়ারিংয়ের বল ও পাইপের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৯টি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...