বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
কাতারের আমিরের কাছে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিঠিতে বাংলাদেশে বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ চিঠি হস্তান্তর করা হয়। সেখানে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চিঠিটি তুলে দেন।
বৈঠককালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
কাতারের আমিরের কাছে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিঠিতে বাংলাদেশে বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ চিঠি হস্তান্তর করা হয়। সেখানে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চিঠিটি তুলে দেন।
বৈঠককালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…