শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি উন্নত মানের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। এরপর ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটের যাত্রী জুলফিকারকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়।
পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করলে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি পলিথিন প্যাকেটের সন্ধান মেলে। ওই প্যাকেটগুলোতে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ছিল। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাঁজা উদ্ধার ডিএনসিসি ভারতীয় নাগরিক মাদক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি উন্নত মানের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। এরপর ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটের যাত্রী জুলফিকারকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়।
পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করলে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি পলিথিন প্যাকেটের সন্ধান মেলে। ওই প্যাকেটগুলোতে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ছিল। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…