স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ স্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোহাম্মদ আলমগীর (৫০) নামের এক ব্যক্তি। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা এবং হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।
সম্পর্কিত খবর
পটিয়ার দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
সমুদ্রে লঘুচাপ: বন্দরে সতর্কসংকেত, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত মানের গাঁজা
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয় পর্যায়ে

আরও পড়ুন

স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাজেডি, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ স্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোহাম্মদ আলমগীর (৫০) নামের এক ব্যক্তি। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা এবং হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।
সম্পর্কিত খবর
পটিয়ার দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
সমুদ্রে লঘুচাপ: বন্দরে সতর্কসংকেত, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
শাহজালালে ভারতীয় নাগরিক আটক, উদ্ধার ১১ কেজি উন্নত…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা…
স্বস্তির খবর: দূষণ তালিকায় ১৭তম ঢাকা, বাতাস সহনীয়…