ব্যাংকক থেকে ১২ কেজি গাঁজা এনে শাহজালালে আটক ভারতীয় নাগরিক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতমানের ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে ব্যাংকক থেকে আসা এক যাত্রীকে আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি টিম দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। পরে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকারকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের ভেতর সুকৌশলে লুকানো ২১টি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। এতে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

ব্যাংকক থেকে ১২ কেজি গাঁজা এনে শাহজালালে আটক ভারতীয় নাগরিক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতমানের ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে ব্যাংকক থেকে আসা এক যাত্রীকে আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি টিম দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। পরে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকারকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের ভেতর সুকৌশলে লুকানো ২১টি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। এতে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…