বাকলিয়ায় গৃহবধূর ঘরে মিলল ইয়াবা ও তিন লাখ টাকা, আটক ১
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার নগদ অর্থ ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে তারা ওই এলাকায় যান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনির বাসাটিতে অভিযান চালানো হয়। আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন, যেখান থেকে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি টাকার উৎস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিলেও ইয়াবার মালিকানা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসায় মাদক বিক্রি ও সংরক্ষণ করা হতো। আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

বাকলিয়ায় গৃহবধূর ঘরে মিলল ইয়াবা ও তিন লাখ টাকা, আটক ১
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার নগদ অর্থ ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে তারা ওই এলাকায় যান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনির বাসাটিতে অভিযান চালানো হয়। আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন, যেখান থেকে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি টাকার উৎস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিলেও ইয়াবার মালিকানা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসায় মাদক বিক্রি ও সংরক্ষণ করা হতো। আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…