শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরের দৌরাত্ম্য রুখে দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়ে এলাকায় তাদের সতর্ক তৎপরতায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন এবং তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন ও এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাই করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর, আটককৃত আসামিকে উদ্ধারকৃত মোবাইল ফোনসহ সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তা বাহিনীর এমন দ্রুত পদক্ষেপে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরের দৌরাত্ম্য রুখে দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়ে এলাকায় তাদের সতর্ক তৎপরতায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন এবং তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন ও এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাই করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর, আটককৃত আসামিকে উদ্ধারকৃত মোবাইল ফোনসহ সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তা বাহিনীর এমন দ্রুত পদক্ষেপে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…