পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ৭:৩৫ এএম
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দোকানের মালিক ও কর্মচারীদের মারধর করে এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৫টার দিকে বাউনিয়াবাদ মসজিদ মার্কেটের সুমাইয়া হেয়ার ফ্যাশন দোকানে ৮ থেকে ১০ জনের একটি দল হানা দেয়। তাদের হাতে ছিল চাপাতি, ছুরি, রামদা ও দেশীয় অস্ত্র। অভিযুক্তরা দোকানে ঢুকে গালিগালাজ শুরু করে এবং এক কোটি টাকার চাঁদা দাবি করে। টাকার জন্য চাপ দিলে দোকানের মালিক মো. লিটন ও তার স্টাফ সবুজ ও মহিককে পিটিয়ে আহত করা হয়। এছাড়া দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর চালানো হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে দোকানের মালিককে মাসিক ৫০ হাজার টাকা এবং এককালীন ৫০ লাখ টাকা চাঁদা দিতে আসছিল। দাবি মেটাতে ব্যর্থ হলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বুধবারের এই ঘটনায় তারা বাদী ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলারও ভয় দেখায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, চাঁদা দাবি ও হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...