পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার
চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদরাসায় আট বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাদরাসার এক শিক্ষক ও এক কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গত বুধবার (২২ জুলাই) ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের নির্দেশে তাকে গাজীপুর শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে একই ঘটনায় ওই মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোর আদালতে জবানবন্দি দিয়ে নিজের দায় স্বীকার করেছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার
চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদরাসায় আট বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাদরাসার এক শিক্ষক ও এক কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গত বুধবার (২২ জুলাই) ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের নির্দেশে তাকে গাজীপুর শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে একই ঘটনায় ওই মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোর আদালতে জবানবন্দি দিয়ে নিজের দায় স্বীকার করেছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…