উত্তরখানে নিজ গাড়ি উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের
রাজধানীর উত্তরখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় চালকের নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মো. মাসুদ (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের চান মিয়ার ছেলে এবং বর্তমানে উত্তরখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
উত্তরখানে নিজ গাড়ি উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের
রাজধানীর উত্তরখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় চালকের নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মো. মাসুদ (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের চান মিয়ার ছেলে এবং বর্তমানে উত্তরখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…