ত্রয়োদশ সংসদে বিধিনিষেধ উপেক্ষা করে বিল পাস: টিআইবির অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ১১:২১ এএম
ত্রয়োদশ সংসদে বিধিনিষেধ উপেক্ষা করে বিল পাস: টিআইবির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয় এবং সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়াতে নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুযায়ী কোনো বিল স্থায়ী কমিটিতে পাঠানোর সুযোগ থাকলেও ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ক্ষেত্রে তা করা হয়নি। এমনকি বিরোধী দলের পক্ষ থেকে বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব বা সংশোধনীর সুযোগ দেওয়া হয়নি। প্রচলিত প্রথা অনুযায়ী বিল উত্থাপনের তিন দিন আগে সংসদ সদস্যদের কাছে অনুলিপি পাঠানোর কথা থাকলেও এই বিলের কপি দেওয়া হয় উত্থাপনের ঠিক আগ মুহূর্তে, যা সাংবিধানিক বিধির লঙ্ঘন।

তিনি আরও অভিযোগ করেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬’ কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে পাস করা হয়েছে। একতরফাভাবে এসব বিল পাসের প্রক্রিয়াকে তিনি কর্তৃত্ববাদী আমলের সংসদীয় আচরণের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...