ঢাকা মেডিকেল হবে আধুনিক ও পরিবেশবান্ধব, ব্যয় সাড়ে এক হাজার কোটি টাকা

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ১০:২৬ এএম
ঢাকা মেডিকেল হবে আধুনিক ও পরিবেশবান্ধব, ব্যয় সাড়ে এক হাজার কোটি টাকা

দেশের চিকিৎসা শিক্ষা ও সেবার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজকে (ঢামেক) নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ প্রকল্পটি আগামী বুধবার একনেক সভায় উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে অগণিত রোগীর সেবা দিয়ে আসলেও বর্তমানে নিজস্ব অবকাঠামোগত দুর্বলতায় ভুগছে প্রতিষ্ঠানটি। জীর্ণ ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন এবং আবাসন সংকটের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।

এই মহাপরিকল্পনার আওতায় গড়ে তোলা হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব একটি আধুনিক ক্যাম্পাস। টেকসই উন্নয়নের অংশ হিসেবে এখানে সবুজায়ন, সোলার এনার্জির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এছাড়া নতুন একাডেমিক ভবন, আধুনিক ল্যাবরেটরি, হোস্টেল এবং লেকচার থিয়েটার নির্মাণ করা হবে।

পরিকল্পনা বিভাগ আশা করছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখবে। যা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুস্থ ও সবল জাতি গঠনে সহায়ক হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...