স্টেশন এলাকা দখলমুক্ত ও নিরাপদ সেবা নিশ্চিতে মেট্রো কর্তৃপক্ষের নজর

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ১১:৩৪ এএম
স্টেশন এলাকা দখলমুক্ত ও নিরাপদ সেবা নিশ্চিতে মেট্রো কর্তৃপক্ষের নজর

মেট্রোরেল স্টেশন ও সেতুপিয়ারগুলোর নিরাপত্তা বাস্তবায়নে সরেজমিন তদারকি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। গত সোমবার (২০ জুলাই) রাজধানীর মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে যাত্রীদের ঝামেলাহীন চলাচল নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এছাড়া স্টেশনের নিচের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে পথচারীদের সুবিধা নিশ্চিত করতে বলেন ডিএমটিসিএল প্রধান। আগামীতে যাতে কোনো অবৈধ দখল না হয়, সে জন্যও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

নিরাপত্তা অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের আদেশ মোতাবেক এই পরিদর্শন সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের কাছে ৪২৩ নম্বর পিয়ার এবং আগারগাঁওয়ের ৩৪১ নম্বর পিয়ারের কারিগরি অবস্থা খতিয়ে দেখেন এমডি। সেখানে বিয়ারিং প্যাড ও পিয়ার হেডে ফাটল আছে কি-না ম্যানলিফটের মাধ্যমে পরীক্ষা করা হয়। ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মান মেনেই মেট্রোরেলের সব অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...