মেট্রোরেলের নিরাপত্তা ও সুষ্ঠু সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ ডিএমটিসিএল এমডির

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম
মেট্রোরেলের নিরাপত্তা ও সুষ্ঠু সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ ডিএমটিসিএল এমডির

রাজধানীর মেট্রোরেলের গুরুত্বপূর্ণ স্টেশন ও পিয়ার পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। গতকাল সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশন ঘুরে দেখেন তিনি। এ সময় যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতের পাশাপাশি স্টেশন এলাকার ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে তাৎক্ষণিক নির্দেশ দেন কর্তৃপক্ষ।

নিরাপত্তা অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ পরিদর্শন করা হয় বলে জানা গেছে। পরিদর্শনকালে জাতীয় সংসদ ভবনের কাছে ৪২৩ নম্বর পিয়ার এবং আগারগাঁও স্টেশনের কাছে ৩৪১ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড ও ক্র্যাক পরীক্ষা করেন ডিএমটিসিএল এমডি। তিনি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মেট্রোরেলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এ সময় এমআরটি লাইন-১ ও লাইন-৬ এর প্রকল্প পরিচালক, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি তাকায়ুকি ফুজিতোমি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...