দাবির আশ্বাসে শেকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফিরল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে সমবেত হয়ে তারা এই ঘোষণা দেন। তবে পূর্বঘোষিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনকে ১৪ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বরাবর একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস পুনঃফলাফল প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা (টিএ) ও ইন্টার্নশিপ বৃদ্ধি, ৫১তম বিসিএসে পৃথক কোড এবং নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির মতো চার দফা দাবি উত্থাপন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হলে আন্দোলন স্থগিত থাকবে। অন্যথায় ১৪ কার্যদিবস পার হওয়ার পর আবারও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

দাবির আশ্বাসে শেকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফিরল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে সমবেত হয়ে তারা এই ঘোষণা দেন। তবে পূর্বঘোষিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনকে ১৪ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বরাবর একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস পুনঃফলাফল প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা (টিএ) ও ইন্টার্নশিপ বৃদ্ধি, ৫১তম বিসিএসে পৃথক কোড এবং নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির মতো চার দফা দাবি উত্থাপন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হলে আন্দোলন স্থগিত থাকবে। অন্যথায় ১৪ কার্যদিবস পার হওয়ার পর আবারও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…