একনেকে ১১৫৫ কোটির প্রকল্প, আধুনিক হচ্ছে ঢাকা মেডিকেল
দেশের স্বাস্থ্যখাতের প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল দীর্ঘদিন ধরেই জীর্ণ ভবন ও অবকাঠামোগত সংকটে ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং চিকিৎসা শিক্ষার পরিবেশ আধুনিকায়নের লক্ষ্যে ‘ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ নামে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আগামী ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। এর আওতায় ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো ভেঙে তৈরি করা হবে নতুন একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, গবেষণাগার এবং আধুনিক লেকচার থিয়েটার। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ক্যাম্পাসে সোলার এনার্জি ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢামেকে চিকিৎসা শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হবে। এটি সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কাপড়ের রোলে লুকিয়ে আনা ৫ কোটি টাকার ১৬৫৫ মোবাইল আটক…
দুবাইয়ে লুকিয়ে আছেন কিলার বেনজীর, ফিরিয়ে এনে বিচারের ঘোষণা
বেনজীর ‘সিরিয়াল কিলার’, দেশে ফেরাতে আমিরাতে নিয়োগ দেওয়া হয়েছে ল…
সংসদের সব কার্যক্রম চলবে সৌরবিদ্যুতে, গ্রিড থেকে নেওয়া হবে না…
২০২৩ সালে হাজিদের বিমান ভাড়ার অতিরিক্ত ৬৭ হাজার টাকার তদন্ত…
সংসদের সব বিদ্যুৎ চাহিদা মেটাবে সৌরশক্তি, গ্রিডের ওপর থাকবে না…

আরও পড়ুন

একনেকে ১১৫৫ কোটির প্রকল্প, আধুনিক হচ্ছে ঢাকা মেডিকেল
দেশের স্বাস্থ্যখাতের প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল দীর্ঘদিন ধরেই জীর্ণ ভবন ও অবকাঠামোগত সংকটে ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং চিকিৎসা শিক্ষার পরিবেশ আধুনিকায়নের লক্ষ্যে ‘ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ নামে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আগামী ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। এর আওতায় ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো ভেঙে তৈরি করা হবে নতুন একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, গবেষণাগার এবং আধুনিক লেকচার থিয়েটার। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ক্যাম্পাসে সোলার এনার্জি ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢামেকে চিকিৎসা শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হবে। এটি সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কাপড়ের রোলে লুকিয়ে আনা ৫ কোটি টাকার ১৬৫৫…
দুবাইয়ে লুকিয়ে আছেন কিলার বেনজীর, ফিরিয়ে এনে বিচারের…
বেনজীর ‘সিরিয়াল কিলার’, দেশে ফেরাতে আমিরাতে নিয়োগ দেওয়া…
সংসদের সব কার্যক্রম চলবে সৌরবিদ্যুতে, গ্রিড থেকে নেওয়া…
২০২৩ সালে হাজিদের বিমান ভাড়ার অতিরিক্ত ৬৭ হাজার…
সংসদের সব বিদ্যুৎ চাহিদা মেটাবে সৌরশক্তি, গ্রিডের ওপর…