শৈশব কেড়ে নিয়ে মানবিক রাষ্ট্র গড়া যায় না: ডিসি জাহিদ

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৭:৫৩ এএম
শৈশব কেড়ে নিয়ে মানবিক রাষ্ট্র গড়া যায় না: ডিসি জাহিদ

শিশুদের স্বপ্ন ও শৈশব ধ্বংস করে কখনোই মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শৈশব বিক্রি করলে নতুন প্রজন্মকে ঘুরে দাঁড়ানো যাবে না। সোমবার (২৯ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কারখানার অত্যাধুনিক মেশিনের পাশে বা তপ্ত আগুনের ধোঁয়ার মধ্যে বেড়ে ওঠা শিশুরা স্বপ্ন দেখতে শেখে না। স্বপ্নহীন মানুষ দেশ ও সমাজের জন্য নতুন কোনো স্বপ্ন দেখাতে পারে না। তাই শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুষম পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগে সার্কিট হাউজ থেকে একটি সচেতনমূলক র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এবারের প্রতিপাদ্য ছিল- ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

শিশুশ্রম নিরসনে শুধু আইন প্রয়োগ নয়, রাষ্ট্র ও সমাজের সব মহলকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। শিল্পপতিদের উদ্দেশ্যে ডিসি জাহিদ বলেন, লাভের লোভে শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো যত্ন নিতে হবে। শ্রমিকদের পরিশ্রমে যেহেতু শিল্প প্রতিষ্ঠান এগিয়ে যায়, তাই শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা মালিকদের নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...