জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে বিতরণ সংস্থাকে নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৭:২৯ এএম
জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে বিতরণ সংস্থাকে নির্দেশ

চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের চেয়ে বিদ্যুৎ বিল বেশি আসার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহক হয়রানি বন্ধ করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় অতিরিক্ত আসার যে অভিযোগ উঠেছে, তা আমলে নিয়ে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাঁরা অতিরিক্ত বিলের শিকার হয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার অফিস অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির (১৬২০০), পবিবোর (১৬৮৯৯), ডিপিডিসির (১৬১১৬), ডেসকোর (১৬১২০), নেসকোর (১৬৬০৩) এবং ওজোপাডিকোর (১৬১১৭) কল সেন্টারে ফোন করেও এ সমস্যার সমাধান পাওয়া যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...